যুদ্ধবিরোধী গান ও কবিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন-
Reporter Name
- Update Time :
Tuesday, April 14, 2026
/
-
66 Time View
/
-

মোঃ কুতুব উদ্দিন
ঢাকা
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে যুদ্ধবিরোধী গান ও কবিতায় বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, বাংলাদেশ যুব ফ্রন্ট ও কোরাসের উদ্যোগে এই আয়োজনটি হয়েছে। এতে গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন কবি মোহন রায়হান, দীপক সুমন, কবি সোয়েব মাহমুদ, মাভৈ গানের দল, হুমায়ূন আজম রেওয়াজ, ওয়ারদা আশরাফ, গৌরব ভৌমিক, শিহাব উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে ইরান-ফিলিস্তিনসহ বিভিন্ন দেশে চলমান সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। গান-কবিতার আয়োজনের শেষে গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়েছে এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় এবং অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।
আরও সংবাদ