April 20, 2026, 10:24 am
শিরোনাম :
চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি না ফেরার দেশে পাড়ি জমালেন অধ্যক্ষ মাওলানা মোঃ মোস্তফা কামাল ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ মুন্সিগঞ্জ জেলা তৃণমূলে বিএনপি মহিলা দলের শীর্ষে রাজনীতিবিদ নেত্রীরা। বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি মুন্সিগঞ্জে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অতিরিক্ত পিপি দায়িত্ব পদে রোজিনা। রাণীশংকৈলে নির্মাণাধীন সেফটি ট্যাংকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৯০,০০০ টাকার গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।

Reporter Name

 

অন্তর মিয়া, শ্রীমঙ্গল প্রতিনিধি

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম মুন্নার সার্বিক দিকনির্দেশনায় এবং সাব-ইন্সপেক্টর মোঃ আনিছুর রহমান ও এএসআই আবু তালেবের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
৭ এপ্রিল রাত ৩:৩০ ঘটিকায় শ্রীমঙ্গল থানাধীন ৬ নং আশিদ্রোন ইউনিয়নের সুনগইড় প্রাইমারি স্কুলের সামনে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহনকালে মাদক কারবারি মোঃ ফরিদুজ্জামান মাসুদ (৪২) কে আটক করা হয়।
আসামির নাম: মোঃ ফরিদুজ্জামান মাসুদ (৪২)
পিতা: মৃত আসকিন মিয়া
মাতা: গোলজাহান বেগম
স্থায়ী ঠিকানা: সুনগইড়, ৬নং আশিদ্রোন ইউনিয়ন, থানা: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজার
তল্লাশিকালে তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯০,০০০ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
আসামির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা