June 5, 2026, 1:17 am
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে কুড়িগ্রাম পৌরসভা: বাড়ি বাড়ি ময়লা সংগ্রহে নতুন উদ্যোগ

Reporter Name

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে কুড়িগ্রাম পৌরসভা: বাড়ি বাড়ি ময়লা সংগ্রহে নতুন উদ্যোগ

জিএম রাশেদুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি বাংলাদেশ ক্রাইম ২৪

কুড়িগ্রাম শহরের দীর্ঘদিনের ডাস্টবিন সংকট ও সড়কের পাশে ময়লার স্তূপ নিয়ে সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক পোস্টের পর ইতিবাচক উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম পৌরসভা কর্তৃপক্ষ। বর্তমানে পরিচ্ছন্ন কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ময়লা সংগ্রহ করছেন বলে জানা গেছে।
এছাড়াও শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে পৌরসভা কর্তৃপক্ষ ইতোমধ্যে ১২টি ভ্যান ক্রয় করেছে। একই সঙ্গে মাইকিং করে নগরবাসীকে সচেতন করা হচ্ছে এবং প্রতি বাড়ি থেকে মাসিক ১০০ টাকা হারে পরিচ্ছন্নতা ফি নির্ধারণের বিষয়টি প্রচার করা হচ্ছে।
জানা যায়, সম্প্রতি কুড়িগ্রাম শহরের বিভিন্ন এলাকায় ডাস্টবিন সংকট, রাস্তার পাশে আবর্জনা ফেলা এবং জনদুর্ভোগের চিত্র তুলে ধরে স্থানীয় পত্রিকা ও ফেসবুকে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক জি.এম. রাশেদুল ইসলাম। সংবাদ প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।
এ বিষয়ে জি.এম. রাশেদুল ইসলাম বলেন, “সাংবাদিকতার মূল লক্ষ্যই হচ্ছে জনস্বার্থের বিষয় তুলে ধরা। সংবাদ প্রকাশের পর প্রশাসনের এমন কার্যকর উদ্যোগ আমার সাংবাদিক জীবনের বড় প্রাপ্তি ও আনন্দের বিষয়।”
সচেতন মহল মনে করছেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা ও প্রশাসনের দ্রুত পদক্ষেপের সমন্বয়ে কুড়িগ্রাম শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা