June 4, 2026, 7:37 pm
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

হলোখানা ইউনিয়নে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৫৭০ অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ

Reporter Name

হলোখানা ইউনিয়নে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৫৭০ অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ

বাংলাদেশ ক্রাইম 24 মোহাম্মদ আব্দুল আজিজ ইসলাম সাগর স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রাম জেলার হলোখানা ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে Islamic Relief Bangladesh।

আজ হলোখানা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম। অনুষ্ঠানে ইউনিয়নের মোট ৫৭০ জন গরিব ও দুস্থ মানুষের মাঝে জনপ্রতি ২ কেজি করে মাংস বিতরণ করা হয়।

এ সময় চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের মানবিক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। তিনি ইসলামিক রিলিফ বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।

স্থানীয় সুবিধাভোগীরা জানান, ঈদের সময় এ সহায়তা পেয়ে তারা অনেক আনন্দিত ও উপকৃত হয়েছেন। মানবিক এ উদ্যোগে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা