June 4, 2026, 9:01 pm
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

নিজস্ব প্রতিনিধি

নড়াইলে ৪৮ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর আকবার হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নড়াইলের সড়াতলা এলাকায় চাঞ্চল্যকর আকবার ফকির হত্যাকান্ডের ৪৮ ঘন্টা মধ্যেই আসামী আটক করেছে জেলা ডিবি ( গোয়েন্দা) পুলিশ।
গত ২৬/০৯/২০২৫ তারিখ অনুমান সকাল ০৬.৪৫ ঘটিকার সময় নড়াইল জেলার সদর থানাধীন বুড়িখালী সাকিনস্থ জনৈক আজিজুল মৃধা এর বাড়ীর দক্ষিণ পার্শ্বে বাঁশবাগানের ভিতর তালবাগান নামক স্থানে ভিকটিম মৃত আকবার ফকির (৬০), পিতা-মৃত মোমিন উদ্দিন ফকির, সাং-সড়াতলা এর গলাকাটা ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করা মৃতদেহ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দিলে সকাল ০৭.০০ ঘটিকায় পুলিশ ঘটনাস্থলে পৌছায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ উল্লেখিত লাশের সুরতহাল রির্পোট প্রস্তুত সহ অন্যান্য পুলিশি কার্যক্রম সম্পন্ন করে ভিকটিমের মৃত দেহ পোষ্ট মার্টেম করার জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করে। উক্ত হত্যাকান্ডের ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পুত্র মোঃ নাজির ফকির বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-২৮, তারিখ-২৭/০৯/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। নড়াইল জেলার পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখাসহ জেলা পুলিশের একাধিক টিম উক্ত হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের জন্য নিরলস ভাবে কাজ করতে থাকে। যার প্রেক্ষিতে পুলিশি কলাকৌশল প্রয়োগের মাধ্যমে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮/০৯/২০২৫ তারিখ রাত্র ১১.৩০ ঘটিকার সময় নড়াইল জেলার লোহাগড়া থানাধীন মশাঘুনি সাকিনস্থ ব্রাক অফিসের সামনের নড়াইল টু লোহাগড়াগামী মহাসড়কের উপর হতে ঘটনার সাথে জড়িত বাবু সরদার (৫৯), পিতা-মৃত মোসলেম সরদার, সাং-সড়াতলা, থানা ও জেলা-নড়াইলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত অভিযুক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে ভিকটিম আকবার ফকিরকে জবাই করে হত্য করেছে বলে স্বীকার করে। পূর্বশত্রুতার জেরে সে ঘটনার ১০/১২ দিন পূর্ব থেকেই ভিকটিম মৃত আকবার ফকিরকে হত্যার পরিকল্পনা করে বলে জানায়। পরিকল্পনা অনুযায়ী সে ০১টি চাকু ক্রয় করে এবং স্থানীয় বাজারের ফার্মেসী থেকে এলার্জির ঔষধ ক্রয় করে। গ্রেফতারকৃত অভিযুক্ত জানায়, সে ঘটনার দিন সু-কৌশলে ভিকটিম আকবার ফকিরকে উক্ত ঘটনাস্থল নিয়ে গিয়ে পূর্বেই তার কাছে প্রস্তুত থাকা কোমল পানীয় (স্পীড) এর সাথে তার ক্রয় করে রাখা (২০টি) এলার্জির ট্যাবলেট মিশিয়ে ভিকটিমকে পান করায়। ভিকটিম উক্ত কোমল পানীয় পান করার পর অচেতন হয়ে পড়লে ভিকটিমের কাছে থাকা গামছা টুকরো টুকরো করে ভিকটিম এর হাত ও পা গাছের সাথে বেঁধে ফেলে অভিযুক্ত বাবু সরদার এর কাছে থাকা চাকু দ্বারা ভিকটিমকে গলাকেটে হত্যা করে এবং ভিকটিমের অন্ডকোষ সহ পুরুষাঙ্গ কেটে ঘটনাস্থল সংলগ্ন পার্শ্ববর্তী ডোবার পানিতে ফেলে দেয়। অভিযুক্ত বাবু সরদার জমিজমা সংক্রান্ত বিরোধ, দীর্ঘদিন যাবত তার (অভিযুক্তের) স্ত্রীকে শারিরিক নির্যাতন, অভিযুক্তের শ্বাশুড়িকে (অভিযুক্তের বাড়িতে বেড়াতে এসে রাতে ভিকটিমের বাড়িতে ঘুমাতে গেলে) ধর্ষন চেষ্টা এবং অভিযুক্তের কন্যা ও পুত্রবধুর প্রতি ভিকটিমের কু-নজর ইত্যাদির কারনে ভিকটিম আকবার ফকিরকে হত্যা করে এবং সে একাই উক্ত হত্যাকান্ড ঘটিয়েছে মর্মে স্বীকার করে।
অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে স্বেচ্ছায় ঘটনার বর্ণনা দিয়ে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা