June 5, 2026, 3:01 pm
শিরোনাম :
মনপুরায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম

কান্দিকুলে পরকীয়ার অভিযোগে নারী-পুরুষকে গাছে বেঁধে নির্যাতন, গলায় জুতার মালা

Reporter Name

 

ধামরাই ঢাকা প্রতিনিধি মিলন সিদ্দিকী

কান্দিকুল গ্রামে পরকীয়ার অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করে গাছে বেঁধে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় গ্রামবাসীর বিরুদ্ধে। এসময় তাদের গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্যে অপমান করা হয় বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কান্দিকুল গ্রামের সুব্রত সরকার (পিতা- গেন চন্দ্র সরকার) ও রানী সরকার (পিতা- উকিল চন্দ্র সরকার, দেউলেটিয়া) কে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে কয়েকজন গ্রামবাসী তাদের আটক করে। পরে গ্রাম্যভাবে শাস্তি দেওয়ার নামে একদল লোক তাদের গাছের সঙ্গে বেঁধে রাখে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে গলায় জুতার মালা পরিয়ে দেয়।
এ ঘটনায় ভারতের নাগরিক সুরঞ্জিত (পিতা- সূর্য চন্দ্র সরকার, কান্দিকুল) এলাকায় আসেন বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, তিনি রানী সরকারকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় আর্জন নামের এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় ধরে তারা ওই অবস্থায় ছিলেন। এসময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে এবং অনেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা