June 5, 2026, 3:01 pm
শিরোনাম :
মনপুরায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম

বাগেরহাটের মোরেলগঞ্জে ০২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত

Reporter Name

বাগেরহাটের মোরেলগঞ্জে ০২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ তালুকদার।
বাগেরহাট মোড়েলগঞ্জ প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড, ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ ও বিজ্ঞান বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল শুক্রবার সকাল ১০ টায় উপজেলা কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগ্রামার তৃদিপ সরকার, অধ্যাপক-সুপদ রায়, শিমুল বিশ্বাস, সহকারী শিক্ষক-বিদ্যুৎ কুমার হাওলাদার প্রমুখ। বিজ্ঞান মেলায় জুনিয়র গ্রুপে – এ.সি. লাগা পাইলট উচ্চ বিদ্যালয়ের আব্দুল্লাহ আল সাফিন (প্লান্ট মনিটর), সাবিত আল মাহি (প্লান্ট ডক্টর), সিনিয়র গ্রুপে-সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সারা বিশ্বাস (থার্মো কার্বন সলিউশন) এবং বিশেষ গ্রুপে- আশ্রয় বিজ্ঞান ও পরিবেশ সংগঠনের- ইসরাত জাহান নাদিয়া চ্যাম্পিয়ন নির্বাচিত হন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক- জাকির হোসেন রিয়াজ। এছাড়া বিভিন্ন প্রকল্পে- খালিদ আহসান-আমতলী কামিল মাদ্রাসা, মাহফুজুর রহমান-লতিফিয়া কামিল মাদ্রাসা, মাহমুদুল ইসলাম- সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ, সাথী আক্তার- রওশন আরা ডিগ্রী কলেজ দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন। কুইজে সিনিয়র গ্রুপে- সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের রুকাইয়া জাহান লিসা (প্রথম), রূপকথা ঘোষ (দ্বিতীয়), সুষ্মিতা হালদার (তৃতীয়), জুনিয়র গ্রুপে- এ.সি. লাগা পাইলট উচ্চ বিদ্যালয়ের অর্নব ভৌমিক (প্রথম), মোঃ রাইয়ান ইসলাম (তৃতীয়), দৈবজ্ঞহাটী বি.এম. মাধ্যমিক বিদ্যালয়ের আসিম ফারহান (দ্বিতীয়)। বিজ্ঞান বিষয়ক বক্তৃতায়-সিনিয়র গ্রুপে- সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শাহরিয়ার (প্রথম), খালিদ রহমান (দ্বিতীয়) রুকাইয়া জাহান লিসা (তৃতীয়), বিজ্ঞান অলিম্পিয়াডে-সিনিয়র গ্রুপে- সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের-সুষ্মিতা হালদার (প্রথম), খালিদ রহমান (দ্বিতীয়), রূপকথা ঘোষ (তৃতীয়), রুকাইয়া জাহান লিসা (চতুর্থ), সানজিদা (পঞ্চম), জুনিয়র গ্রুপে – এ.সি. লাগা পাইলট উচ্চ বিদ্যালয়ের- মোঃ রাইয়ান ইসলাম (প্রথম), অর্নব ভৌমিক(দ্বিতীয়), তাসিন আহসান (তৃতীয়), সৌরভ দাস (চতুর্থ), আমতলী কামিল মাদ্রাসার- খালিদ আহসান (পঞ্চম) স্থান অধিকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা