June 4, 2026, 2:26 pm
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

মাগুরায় র‍্যাবের অভিযানে অস্ত্র, ককটেল ও হাসুয়াসহ আটক ১

Reporter Name

মাগুরায় র‍্যাবের অভিযানে অস্ত্র, ককটেল ও হাসুয়াসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি: নয়ন রায়।

মাগুরায় অভিযান চালিয়ে ০২টি দেশীয় ওয়ান শুটারগান, ০৪টি ককটেল, ০২টি শর্টগানের সীসা কার্তুজ এবং ০৪টি হাসুয়াসহ এক অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ।
র‍্যাব জানায়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং চাঞ্চল্যকর হত্যা-ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানার রাউতড়া গ্রামের গীরিদারি আশ্রমের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ০২টি দেশীয় ওয়ান শুটারগান, ০৪টি ককটেল, ০২টি শর্টগানের সীসা কার্তুজ এবং ০৪টি হাসুয়াসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ নাইম (৩৫)-কে গ্রেফতার করা হয়। তিনি মাগুরা সদর উপজেলার রাউতড়া গ্রামের সুলতান বিশ্বাসের ছেলে।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল ও অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানি কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ বলেন, “বিভিন্ন মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত অপরাধী, অবৈধ অস্ত্রধারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা