July 30, 2026, 1:03 pm
শিরোনাম :
প্রেস বিজ্ঞপ্তি প্রবাসীদের ঐক্য ও কল্যাণের প্রত্যয়ে, ইতালিতে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নতুন কমিটি ঘোষণা: সভাপতি মিঠু, সম্পাদক আমিনুল নির্বাচিত হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল প্রাণহানির পরও থামেনি ড্রেজার সিন্ডিকেট, নতুন রাস্তা কেটে চলছে ঝিল ভরাট কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ” শাসনের আড়ালে শৈশব নিগ্রহ: ক্ষুব্ধ সমাজ, নিশ্চুপ প্রশাসন!” বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি? স্থানীয় সরকারে নারী নেতৃত্ব: চ্যালেঞ্জ পেরিয়ে সম্ভাবনার পথে

সনাতনী সম্প্রদায়ের ব্যক্তির অকাল মৃত্যুতে টুঙ্গিপাড়ায় শোকের ছায়া

মোঃ বাপ্পি শেখ

সনাতনী সম্প্রদায়ের ব্যক্তির অকাল মৃত্যুতে টুঙ্গিপাড়ায় শোকের ছায়া

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার দাড়িয়াকুল গ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিপুল রাহা (৫০) নামে সনাতনী সম্প্রদায়ের এক ব্যক্তির আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।

মৃত বিপুল রাহা দাড়িয়াকুল উত্তরপাড়ার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

স্থানীয়রা জানান, বিপুল রাহা ছিলেন পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার উপার্জনের ওপর নির্ভর করেই পরিবারের সকল সদস্য জীবিকা নির্বাহ করতেন। হঠাৎ তার মৃত্যুতে পরিবারটি এখন দুঃসহ অবস্থায় পড়েছে।

খবর পেয়ে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS)-এর মোঃ আমিনুর শেখ শোকাহত পরিবারটির বাড়িতে গিয়ে তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

তিনি বলেন, “বিপুল রাহা ছিলেন এই পরিবারের একমাত্র অবলম্বন। তার মৃত্যুতে পরিবারটি এখন পুরোপুরি বিপর্যস্ত। আমি প্রশাসন ও সরকারের কাছে অনুরোধ জানাই—এই অসহায় পরিবারটিকে যেন দ্রুত সহযোগিতা করা হয়।”

মৃত্যুর সংবাদে দাড়িয়াকুল গ্রামে শোকের নীরবতা নেমে এসেছে। এলাকার মানুষ বিপুল রাহার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা