June 4, 2026, 5:27 pm
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরিহ্মা ক্যাম্প অনুষ্ঠিত 

মোঃ আরিফ হোসেন 

ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরিহ্মা ক্যাম্প অনুষ্ঠিত

 

 

নওগাঁর রাণীনগরে আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর ২০২৫) এক ব্যতিক্রমধর্মী মানবসেবামূলক উদ্যোগ গ্রহণ করেছে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন। সংগঠনটির উদ্যোগে এবং রবি মোবাইল সার্ভিসিং সেন্টারের প্রোপ্রাইটর রবি’র সহযোগিতায় রাণীনগর উপজেলার গোনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিনামূল্যে রক্তের গ্রুপিং, ব্লাড প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প।

সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই ক্যাম্পে শুধু বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, স্থানীয় গ্রামের বিভিন্ন বয়সের মানুষরাও উপস্থিত হয়ে সেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলার সম্মানিত সহকারী কমিশনার (ভূমি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং গোনা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতার বীজ বপন করে। তরুণ সমাজকে মানবসেবা ও রক্তদানের মতো মহৎ কাজে উৎসাহিত করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্যাম্পে শিক্ষার্থীদের মাঝে রক্তদানের গুরুত্ব তুলে ধরা হয় এবং ভবিষ্যতে রক্তে দান ও স্বেচ্ছাসেবায় অংশগ্রহণের অনুপ্রেরণা দেওয়া হয়।

আয়োজক সংগঠন রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন জানায়, তারা ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করবে।

এই উদ্যোগের মাধ্যমে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন সমাজে মানবসেবার চেতনা জাগিয়ে এক অনন্য উদাহরণ স্থাপন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা