উখিয়ায় জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক অনুষ্ঠানে আমিন উল্লাহ স্মরণে বিশেষ দোয়া
নিজস্ব প্রতিনিধি,উখিয়া
জাতীয় সাংবাদিক সংস্থা উখিয়া উপজেলা শাখা’র নবগঠিত কমিটির পরিচিতি সভার অনুষ্ঠান ও সম্প্রতি সময়ে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল বীচ পয়েন্ট থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার উখিয়ার বালুখালী’র সংবাদকর্মী মো. আমিন উল্লাহ’র স্মরণে বিশেষ দোয়া’র আয়োজন করা হয়েছে।
১০ সেপ্টেম্বর(বুধবার) বিকেল সাড়ে ৩ টায় উখিয়ার ঘাট সিএন্ডবি ডাকবাংলো সংলগ্ন ক্যাফে হাইওয়ে রেস্তোরাঁয় জাতীয় সাংবাদিক সংস্থার উখিয়া উপজেলা শাখার সভাপতি কামরুন তানিয়া’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক এমএ সাত্তার আজাদের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা শাখার সভাপতি খোরশেদ আলম।
প্রধান বক্তা বক্তব্য রাখেন,কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো:ওসমান গণি ইলি।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, এনজিও সংস্থা হেল্প’র চেয়ারম্যান আবুল কাসেম,জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সহ-সভাপতি আবুল কালাম আজাদ,জেলা সাংবাদিক নেতা মাহবুব আলম মিনার,শাকুর মাহমুদ চৌধুরী,রতন দাশ,টেকনাফ উপজেলা শাখার সভাপতি নুরুল হোসাইন,সাধারণ সম্পাদক ফরহাদ রহমান,
বিএনপি নেতা মাওলানা আজাদ নুরুল হাসান যুক্তিবাদী,উখিয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শ.ম.গফুর প্রমুখ।
আরোও বক্তব্য রাখেন সংগঠনের উখিয়া শাখার শাহজাহান শাহীন, হেলাল উদ্দিন পল্লান,হেলাল উদ্দিন,সিরাজুল হক রাব্বি,এইচ আর ইসলাম,বোরহান উদ্দিন,এমএ রহমান সীমান্ত,সালাহ উদ্দিন,রহিমা আক্তার,মো: খলিল,আজিজুল হক রানা।
উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ, অর্থ সম্পাদক মোজাম্মেল হক, সাংস্কৃতিক সম্পাদক সাব্বির আহমদ ও উখিয়া উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ সহ
অনেকে।
জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি বক্তব্যে বলেন,
সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এবং সংবাদকর্মী আমিন উল্লাহ’কে পরিকল্পিত হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে, প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
প্রধান অতিথি জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার সভাপতি খোরশেদ আলম বক্তব্যে বলেন,
সাংবাদিকতা পেশাকে মর্যাদার আসনে রাখতে হলে সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই। পেশাগত মানোন্নয়ন, নৈতিকতা এবং পারস্পরিক ঐক্য বজায় রেখে কাজ করলেই সাংবাদিক সমাজ শক্তিশালী হয়ে উঠবে।
তিনি আরো বলেন, সাংবাদিক সমাজের একতা, পেশাগত নৈতিকতা ও জনসেবার মানসিকতা থাকলে সমাজ উপকৃত হবে এবং সংগঠন আরও দৃঢ় হবে।
অনুষ্ঠান শেষে আমিন উল্লাহ’র স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মোনাজাত শেষে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান উখিয়া উপজেলা শাখার সকল নেতৃবৃন্দরা। রাতের ভোজের আয়োজন করা হয়।