August 13, 2026, 2:27 pm
শিরোনাম :
মনপুরায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন গতি, প্রশংসায় ওসি মাজহারুল ইসলাম বাংলা গানের সুরে মাতবে রোম, ১৬ আগস্ট আসছেন নগরবাউল জেমস, প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ-টিকেট সংগ্রহের আহ্বান অয়োজক মোয়াজের মনপুরায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার গ্রাম থেকে তারকা সংগীত প্রতিযোগিতায় প্রথম চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১, পলাতক ১: থানায় মামলা প্রেস বিজ্ঞপ্তি প্রবাসীদের ঐক্য ও কল্যাণের প্রত্যয়ে, ইতালিতে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নতুন কমিটি ঘোষণা: সভাপতি মিঠু, সম্পাদক আমিনুল নির্বাচিত হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল প্রাণহানির পরও থামেনি ড্রেজার সিন্ডিকেট, নতুন রাস্তা কেটে চলছে ঝিল ভরাট

মনপুরায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

Reporter Name

মনপুরায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু

ভোলার মনপুরায় রাতের আঁধারে ঘরে প্রবেশ করে বন্ধুর স্ত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তানজিল (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত তানজিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের হালিম হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে বলে মামলার এজাহার সূত্রে জানা গেছে।

গ্রেপ্তার তানজিল ওই এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফিরোজের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী ও অভিযুক্ত তানজিল ঘনিষ্ঠ বন্ধু। ঘটনার রাতে তানজিল কৌশলে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন। এ সময় তার গলায় ছুরি ধরে চিৎকার করলে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ওই গৃহবধূ। পরে তাকে ধর্ষণ করে তানজিল সেখান থেকে চলে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে রাত সাড়ে ১২টার দিকে ওই গৃহবধূর স্বামী বাজার থেকে বাড়িতে ফিরলে তাকে ঘটনার কথা জানান স্ত্রী। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে মনপুরা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তানজিলকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় শুক্রবার দুপুরে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে তানজিলসহ অজ্ঞাত আরও একজনের বিরুদ্ধে মনপুরা থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ অভিযুক্ত তানজিলকে আদালতে পাঠালে আদালতের মাধ্যমে তাকে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।
একই সঙ্গে ভুক্তভোগী গৃহবধূকে
ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর স্বামী বলেন, আমার বন্ধু হয়ে সে এমন নিকৃষ্ট কাজ করেছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণ মামলায় গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা