August 13, 2026, 6:27 pm
শিরোনাম :
বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: ঠাকুরগাঁওয়ে আই ক্যাম্পে মির্জা ফখরুল। মনপুরা মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে, থানায় মামলা চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ভূল্লী উপজেলায় এসএসসিতে জাঠি ভাঙা সিডিউল কাষ্ট স্কুল সহ বেশ কয়েকটি স্কুলে ভয়াবহ ফল বিপর্যয়,আর ৫ টি বিদ্যালয়ে নেই একজনও পাস। ঠাকুরগাঁওয়ের কুমারপুর উচ্চ বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ। কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেড সহ ৫ জন বালু উত্তোলনকারী আটক। মনপুরায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন গতি, প্রশংসায় ওসি মাজহারুল ইসলাম বাংলা গানের সুরে মাতবে রোম, ১৬ আগস্ট আসছেন নগরবাউল জেমস, প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ-টিকেট সংগ্রহের আহ্বান অয়োজক মোয়াজের মনপুরায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

মনপুরা মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে, থানায় মামলা

Reporter Name

মনপুরা মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে, থানায় মামলা

‎মোঃ আল আমীন হাসান
‎মনপুরা উপজেলা (ভোলা)প্রতিনিধি
‎‎ভোলার মনপুরা মাদ্রাসায় পড়ুয়া ষষ্ঠ শ্রেণির এক  ছাত্রীকে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার ছয় দিন পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মনপুরা থানায় মামলা করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎মামলার আসামি মো. সুমন (২৭)। তিনি উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ এলাকার বাসিন্দা মোস্তফা মিয়ার ছেলে। মামলায় তাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত করা হয়েছে।
‎মামলা সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট বৃহস্পতিবার রাত আনুমানিক ৭টার দিকে রান্না করা তরকারি গরম করার জন্য শুকনো নারকেল পাতা আনতে ওই ছাত্রীকে বাড়ির পেছনে পাঠানো হয়। এ সময় পাশের বাড়ির সুমন ওই ছাত্রীর মুখ চেপে ধরে জোরপূর্বক তাদের বাড়ির রান্নাঘরে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
‎ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের না জানিয়ে তার এক বান্ধবীকে জানায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে ওই বান্ধবী বিষয়টি ভুক্তভোগীর মাকে জানায়। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা করেন। স্থানীয় এক সচেতন মহিলার পরামর্শে ঘটনার ছয় দিন পর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ভুক্তভোগীর মা মনপুরা থানায় গিয়ে মামলা করেন।
‎মামলা দায়েরের পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
‎এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে।
‎পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎অপ্রাপ্তবয়স্ক ভুক্তভোগীর পরিচয় আইনগত ও মানবিক কারণে প্রকাশ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা