July 29, 2026, 2:11 pm
শিরোনাম :
হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল প্রাণহানির পরও থামেনি ড্রেজার সিন্ডিকেট, নতুন রাস্তা কেটে চলছে ঝিল ভরাট কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ” শাসনের আড়ালে শৈশব নিগ্রহ: ক্ষুব্ধ সমাজ, নিশ্চুপ প্রশাসন!” বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি? স্থানীয় সরকারে নারী নেতৃত্ব: চ্যালেঞ্জ পেরিয়ে সম্ভাবনার পথে কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে লড়বেন আমিনুর রহমান (বাচ্চু) কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র কিনলেন মোঃ আব্দুল আজিজ (বাবু), দোয়াত-কলম প্রতীকে সমর্থন কামনা

শিশু রামিসার ধ র্ষ ণ ও হ ত্যা র বিচার দাবিতে শেরপুরে মানববন্ধন

Reporter Name

শিশু রামিসার ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে শেরপুরে মানববন্ধন

শেরপুর জেলা প্রতিনিধি

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শহরের খরমপুর মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’-এর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত রামিসার শেরপুরে বসবাসরত চাচা শফিউদ্দিন মোল্লা। বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “আমরা রামিসা হত্যার দ্রুত বিচার চাই। যেন আর কোনো শিশুকে এমন নির্মমতার শিকার হতে না হয়।”
‘আজকের তারুণ্য’-এর সভাপতি রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা শ্রমিক দলের সভাপতি ও বাসকোচ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শওকত হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, রামিসা হত্যাকাণ্ডের প্রধান আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
এসময় বক্তারা আরও বলেন, দেশে দিনদিন ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ দমনে কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা