বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ আওয়ামিলীগ এর প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর মৃত্যু ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা এবং নেশাজাতীয় ট্যাবলেট এর বিশাল চালান জব্দ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাইফুল মালেক মিথ্যা অভিযোগের হয়রানির শিকার কাহারোলে মাদক সেবনের দায়ে দুই যুবককের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত আরইউটিডিপি উদ্যোগে ঝিকরগাছা পৌরসভায় কপোতাক্ষ নদ কেন্দ্রিক বৃহৎ পর্যটন প্রকল্প গফরগাঁওয়ে যুবদল নেতার বিরুদ্ধে খামার দখল করে মাছ লুটের অভিযোগ ‎হাম আক্রান্ত শিশুদের সুচিকিৎসায় দ্রুত পদক্ষেপ নিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ- ত্রিশালে জুয়ার আসরে পুলিশের হানা আটক তিন জুয়ারী মনপুরায় বিদ্যুৎ ব্যবস্থায় বড় উদ্যোগ: বসছে ২৮ কিলোমিটার সাবমেরিন ক্যাবল

মাদ্রাসা নির্মাণের টাকা আত্মসাৎ ও গৃহবধূকে নিয়ে পালানোর অভিযোগ

Reporter Name

মাদ্রাসা নির্মাণের টাকা আত্মসাৎ ও গৃহবধূকে নিয়ে পালানোর অভিযোগ

শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানায় এক ব্যক্তির বিরুদ্ধে মাদ্রাসা নির্মাণের টাকা আত্মসাৎ এবং এক গৃহবধূকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম নাওডোবা এলাকার বাসিন্দা আঃ লতিফ শেখ পদ্মা সেতু দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, কুমিল্লা জেলার চান্দপুর এলাকার নাজির উদ্দিন নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নাওডোবা রক্ত উলুম কওমী মাদ্রাসার নির্মাণ কাজের সঙ্গে জড়িত ছিলেন। এ সময় তিনি স্থানীয় এক গৃহবধূর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।

অভিযোগে আরও বলা হয়, গত ০৬ এপ্রিল ২০২৬ তারিখে ইসলামী ব্যাংক, ঝুকনগর শাখা, মাদারীপুর থেকে মাদ্রাসা নির্মাণের জন্য উত্তোলন করা প্রায় ৩ লাখ টাকা সংশ্লিষ্ট গৃহবধূর কাছে হেফাজতে রাখা হয়। পরে অভিযুক্ত নাজির উদ্দিন ওই টাকার লোভ দেখিয়ে গৃহবধূকে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন সকালে ওই গৃহবধূকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হয়। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেন, তিনি অভিযুক্ত ব্যক্তির সঙ্গে চলে গেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা