August 13, 2026, 3:41 pm
শিরোনাম :
মনপুরায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন গতি, প্রশংসায় ওসি মাজহারুল ইসলাম বাংলা গানের সুরে মাতবে রোম, ১৬ আগস্ট আসছেন নগরবাউল জেমস, প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ-টিকেট সংগ্রহের আহ্বান অয়োজক মোয়াজের মনপুরায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার গ্রাম থেকে তারকা সংগীত প্রতিযোগিতায় প্রথম চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১, পলাতক ১: থানায় মামলা প্রেস বিজ্ঞপ্তি প্রবাসীদের ঐক্য ও কল্যাণের প্রত্যয়ে, ইতালিতে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নতুন কমিটি ঘোষণা: সভাপতি মিঠু, সম্পাদক আমিনুল নির্বাচিত হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল প্রাণহানির পরও থামেনি ড্রেজার সিন্ডিকেট, নতুন রাস্তা কেটে চলছে ঝিল ভরাট

বাংলা গানের সুরে মাতবে রোম, ১৬ আগস্ট আসছেন নগরবাউল জেমস, প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ-টিকেট সংগ্রহের আহ্বান অয়োজক মোয়াজের

Reporter Name

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: বাংলা ব্যান্ডসংগীতের কিংবদন্তি শিল্পী ও নগরবাউল জেমসকে নিয়ে ইতালির প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আগামী ১৬ আগস্ট, রোববার, রাজধানী রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানটির আয়োজন করছে Deshi Event Abgen।আয়োজক সূত্রে জানা গেছে, গত দুই মাস ধরে অনুষ্ঠানের প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিকভাবে কাজ চলছে। ইতোমধ্যে অনুষ্ঠানের অধিকাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজক হোসাইন আহমেদ মোয়াজ।রোমের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক বিশেষ আলোচনায় হোসাইন আহমেদ মোয়াজ বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুবাংলা গানের সুরে মাতবে রোম, ১৬ আগস্ট আসছেন নগরবাউল জেমস, প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ-টিকেট সংগ্রহের আহ্বান অয়োজক মোয়াজেরন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি, বাংলা গান ও দেশের সংগীতের ঐতিহ্য তুলে ধরাই তাদের অন্যতম লক্ষ্য। সেই উদ্দেশ্যেই ধারাবাহিকভাবে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন করে আসছেন তারা।তিনি বলেন, প্রবাসে বসবাস করেও যেন নতুন প্রজন্ম বাংলা গান ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে পরিচিত হতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ। নগরবাউল জেমসের মতো জনপ্রিয় শিল্পীর পরিবেশনা প্রবাসীদের মধ্যে বাংলা সংস্কৃতির প্রতি আগ্রহ আরও বাড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।আয়োজকরা জানান, অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রোমের Metro Piramide এলাকার Testaccio Estate, Largo Dino Frisullo, 00153 Roma RM-এ। ইতোমধ্যে অনেক দর্শক টিকিট সংগ্রহ করেছেন। যারা এখনো টিকিট সংগ্রহ করেননি, তাদের দ্রুত যোগাযোগ করে টিকিট নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।নগরবাউল জেমসের জনপ্রিয় গান সরাসরি উপভোগের সুযোগকে ঘিরে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, রোববারের এই আয়োজন প্রবাসের মাটিতে বাংলা সংগীত ও সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে।টিকিট ও অনুষ্ঠানসংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ:
📞 +39 329 4767272অনুষ্ঠানের স্থান:
Metro Piramide, Testaccio Estate
Largo Dino Frisullo, 00153 Roma RM, Italy
তারিখ: ১৬ আগস্ট, রোববার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা