July 30, 2026, 7:58 pm
শিরোনাম :
প্রেস বিজ্ঞপ্তি প্রবাসীদের ঐক্য ও কল্যাণের প্রত্যয়ে, ইতালিতে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নতুন কমিটি ঘোষণা: সভাপতি মিঠু, সম্পাদক আমিনুল নির্বাচিত হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল প্রাণহানির পরও থামেনি ড্রেজার সিন্ডিকেট, নতুন রাস্তা কেটে চলছে ঝিল ভরাট কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ” শাসনের আড়ালে শৈশব নিগ্রহ: ক্ষুব্ধ সমাজ, নিশ্চুপ প্রশাসন!” বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি? স্থানীয় সরকারে নারী নেতৃত্ব: চ্যালেঞ্জ পেরিয়ে সম্ভাবনার পথে

চৌহালীতে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত –

Reporter Name

চৌহালীতে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত –

মোঃ শহিদুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

যমুনা নদীর অব্যাহত ভাঙনে বিপর্যস্ত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরধীতপুর, মুরাদপুর, ফুলহারা, শাকপাল,খাষপুখুরিয়া,বিনানুই,সম্ভুদিয়া,চর সলিমাবাদ নদীপাড়ের হাজারো মানুষের দীর্ঘদিনের দাবি—একটি স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ। বছরের পর বছর নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থান, সড়কসহ নানা স্থাপনা। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে অসহায় হয়ে পড়ছেন অসংখ্য পরিবার।
এই মানবিক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চৌহালীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩রা জুলাই ২০২৬ শুক্রবার খাসপুকুরিয়া যমুনা নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, প্রতিবছর বর্ষা এলেই নদীভাঙনের আতঙ্কে দিন কাটাতে হয়। অনেক পরিবার বারবার বসতভিটা হারিয়ে নতুন করে জীবন শুরু করতে বাধ্য হচ্ছে। অথচ দীর্ঘমেয়াদি ও কার্যকর কোনো সমাধান এখনও বাস্তবায়িত হয়নি।

বক্তারা বলেন, ভাঙন শুধু জমি বা ঘরবাড়ি কেড়ে নিচ্ছে না, মানুষের স্বপ্ন, নিরাপত্তা ও ভবিষ্যৎও ধ্বংস করে দিচ্ছে। শিশুদের লেখাপড়া ব্যাহত হচ্ছে, কৃষক হারাচ্ছেন চাষের জমি, ব্যবসায়ীরা হারাচ্ছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিনিয়ত অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করতে হচ্ছে নদীপাড়ের মানুষকে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ, নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জোর দাবি জানানো হয়। বক্তারা এ সময়ে আরও বলেন, অস্থায়ী ব্যবস্থা নয়, এখন সময় স্থায়ী সমাধানের। একটি টেকসই বাঁধ নির্মাণই পারে চৌহালীর হাজারো মানুষের জীবন ও জীবিকা রক্ষা করতে।

মানববন্ধনে উপস্থিত সবাই এক কণ্ঠে বলেন—চৌহালীর মানুষ আর ভাঙনের বিভীষিকা দেখতে চায় না। তারা নিরাপদে নিজ ভূমিতে বসবাস করতে চায়। তাই দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে যমুনার ভয়াল ভাঙন থেকে চৌহালীকে রক্ষার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা