বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গফরগাঁওয়ে যুবদল নেতার বিরুদ্ধে খামার দখল করে মাছ লুটের অভিযোগ ‎হাম আক্রান্ত শিশুদের সুচিকিৎসায় দ্রুত পদক্ষেপ নিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ- ত্রিশালে জুয়ার আসরে পুলিশের হানা আটক তিন জুয়ারী মনপুরায় বিদ্যুৎ ব্যবস্থায় বড় উদ্যোগ: বসছে ২৮ কিলোমিটার সাবমেরিন ক্যাবল মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ মৌলভীবাজারসহ সর্বত্র বাড়ছে মাদক, কিশোর গ্যাং, ধর্ষণ ও লাশের মিছিল: নীরব সমাজ কি অপরাধীদের শক্তি দিচ্ছে? — মোয়াজ্জেম হোসেন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী লাল চুড়ি পরুন: নাসির উদ্দিন পাটোয়ারীর মুন্সিগঞ্জ দক্ষিন ইসলাম পুরের জাতীয়তাবাদী দলের নেতা মোঃ অদুদ মিয়ার বার্তা। গোবিন্দগঞ্জের নাকাই হাটে জমির সিমানা বিরোধে সংঘর্ষে নিহত ১ আহত -১০

নেত্রকোনায় সুসং সরকারি কলেজ পরীক্ষা চলাকালীন রাজনৈতিক সমাবেশ, বিঘ্নিত শিক্ষা কার্যক্রম

আল আমিন হাওলাদার

‍নেত্রকোনায় সুসং সরকারি কলেজ পরীক্ষা চলাকালীন রাজনৈতিক সমাবেশ, বিঘ্নিত শিক্ষা কার্যক্রম

 

আল আমিন হাওলাদার স্টাফ রিপোর্টার

 

নেত্রকোনার দুর্গাপুরে সুসং সরকারি কলেজে ২য় বর্ষের সমাপনী (টেস্ট) পরীক্ষা চলাকালীন সময়ের মধ্যেই রাজনৈতিক সমাবেশের আয়োজন করায় চরম ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থীরা।

 

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী) সকাল থেকেই কলেজের মাঠে লোকজনের সমাগম শুরু হয়, যা পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে।

 

কলেজ সূত্রে জানা গেছে, আজ প্রতিষ্ঠানে পূর্বনির্ধারিত অভ্যন্তরীণ দুইধাপে পরীক্ষা (টেস্ট পরীক্ষা) চলছিল।

 

কিন্তু দুপুর ১১টার পর থেকেই সমাবেশের জন্য বিপুল সংখ্যক মানুষ কলেজ মাঠে জড়ো হতে শুরু করেন। পরীক্ষার্থীরা যখন শ্রেণীকক্ষে পরীক্ষায় ব্যস্ত, তখন মাঠের এই শোরগোল ও লোকজনের উপস্থিতি স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

এ বিষয়ে সুসং সরকারি কলেজের অধ্যক্ষের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সমাবেশের জন্য তিনি কোনো অনুমতি দেননি। তার দাবি, আয়োজকরা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছেন।

 

এদিকে দুপুর ১২টা থেকে সমাবেশ শুরু করার কথা থাকলেও নির্ধারিত সময়ের অনেক আগেই লোকজন মাঠে ভিড় করতে শুরু করেন।

 

শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলাকালীন এমন রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া নিয়ে স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মতে, এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরোজা আফসানা বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে মাঠে রাজনৈতিক সমাবেশ চলতে পারে না। কলেজ কতৃপক্ষ জানিয়েছেন বিকেল ৩টা থেকে মাঠে সমাবেশ হলে তাদের কোন সমস্যা হওয়ার কথা না। নির্ধারিত সময়ের আগে মাঠে জনসমাগম হয়ে থাকলে বিষয়টি দেখে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা