July 30, 2026, 1:02 pm
শিরোনাম :
প্রেস বিজ্ঞপ্তি প্রবাসীদের ঐক্য ও কল্যাণের প্রত্যয়ে, ইতালিতে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নতুন কমিটি ঘোষণা: সভাপতি মিঠু, সম্পাদক আমিনুল নির্বাচিত হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল প্রাণহানির পরও থামেনি ড্রেজার সিন্ডিকেট, নতুন রাস্তা কেটে চলছে ঝিল ভরাট কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ” শাসনের আড়ালে শৈশব নিগ্রহ: ক্ষুব্ধ সমাজ, নিশ্চুপ প্রশাসন!” বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি? স্থানীয় সরকারে নারী নেতৃত্ব: চ্যালেঞ্জ পেরিয়ে সম্ভাবনার পথে

Reporter Name

ঝালকাঠি জেলার পুলিশ সুপার বদরুল আলম মোল্লা ও ফরিদপুর জেলার পুলিশ সুপার শাহরিয়ার মিয়াজী এর বিরুদ্ধে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার

পারভেজ রানা (নরসিংদী প্রতিনিধি)
বাংলাদেশ ক্রাইম ২৪

সম্প্রতি ঝালকাঠি জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন পেয়েছেন জনাব মোহাম্মদ বদরুল আলম মোল্লা, পিএসসি। তিনি বর্তমানে সিআইডি হেডকোয়ার্টার্সে মালিবাগ, ঢাকায় পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন।এর আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেন। চাকুরী জীবনের শুরুতে তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB) সহকারি পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।সিনিয়র সহকারী পুলিশ সুপার পদে নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত পুলিশ সুপার পদে এসপিবিএন, মাদারীপুর জেলা পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ফেনী জেলা পুলিশ, পুলিশের বিশেষ শাখা (এসবি) দায়িত্ব পালন করেছেন।তিনি হাইতিতে জাতিসংঘ মিশনে কাজ করেছেন। কর্মক্ষেত্রে সকল জায়গায় তিনি সততা ও শতভাগ পেশাদারিত্বের সাথে কাজ করেছেন।জনাব বদরুল আলম মোল্লা বিসিএস (পুলিশ) ক্যাডারে ২০১০ সালের পহেলা ডিসেম্বর যোগদান করেন।সম্প্রতি জনাব বদরুল আলম মোল্লা, পিএসসি ঝালকাঠি জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন পায় এবং জনাব শাহরিয়ার মিয়াজী ফরিদপুর জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন পায়। কিন্তু স্বার্থান্বেষী কিছু কু-চক্রী মহল সম্প্রতি তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ও তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নিউজ ছড়াচ্ছে ।ঝালকাঠির এসপিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও ক্লিপটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।একই সঙ্গে, নিয়োগে আর্থিক লেনদেনের চুক্তির অভিযোগও একটি প্রতারক চক্রের সাজানো অপপ্রচার বলে দাবি করা হচ্ছে। এ ধরনের বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত ও যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।জানা গেছে, তারা উভয়ই জনবান্ধব পুলিশ কর্মকর্তা। এমন সৎ, দক্ষ, মানবিক ও পেশাদার কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলে এতে যেমন প্রশাসনের প্রতি সাধারণ মানুষের ভাবমূর্তি নষ্ট হবে ঠিক তেমনি সরকারের ভাবমূর্তিও ক্ষুন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা