July 28, 2026, 9:40 am
শিরোনাম :
প্রাণহানির পরও থামেনি ড্রেজার সিন্ডিকেট, নতুন রাস্তা কেটে চলছে ঝিল ভরাট কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ” শাসনের আড়ালে শৈশব নিগ্রহ: ক্ষুব্ধ সমাজ, নিশ্চুপ প্রশাসন!” বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি? স্থানীয় সরকারে নারী নেতৃত্ব: চ্যালেঞ্জ পেরিয়ে সম্ভাবনার পথে কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে লড়বেন আমিনুর রহমান (বাচ্চু) কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র কিনলেন মোঃ আব্দুল আজিজ (বাবু), দোয়াত-কলম প্রতীকে সমর্থন কামনা দুর্গাপুর কাঁঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মাহাবুর রহমান উলিপুর, চিলমারী ও রাজারহাটে উন্নয়নকাজে তদারকি জোরদার, এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সরেজমিন পরিদর্শন

নির্ধারিত সময়ের পরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ক্যাপসুল থেকে বঞ্চিত নয়নপুরের অধিকাংশ শিশু

Reporter Name

নির্ধারিত সময়ের পরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ক্যাপসুল থেকে বঞ্চিত নয়নপুরের অধিকাংশ শিশু
নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নয়নপুর এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হওয়ায় এলাকার অধিকাংশ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জাতীয় কর্মসূচি অনুযায়ী “২৮ জুন ২০২৬” সারা দেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হলেও নয়নপুরে তার ব্যতিক্রম দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, সকাল ৮টায় ক্যাম্পেইন শুরু হওয়ার কথা থাকলেও সেখানে কার্যক্রম শুরু হয় প্রায় দুপুর ১২টায় এবং বিকেল ৩টার দিকে শেষ হয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রতি বছরের মতো এবারও নয়নপুর  প্রাথমিক বিদ্যালয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশায় অনেক অভিভাবক সকাল থেকেই শিশুদের নিয়ে অপেক্ষা করেন। কিন্তু নির্ধারিত সময়ে ক্যাম্পেইন শুরু না হওয়ায় অনেকেই শিশুদের নিয়ে ফিরে যান।
পরে বিলম্বে ক্যাম্পেইন শুরু হলেও বিষয়টি অধিকাংশ অভিভাবকের কাছে পৌঁছায়নি। ফলে এলাকার অনেক শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এ বিষয়ে একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কর্মসূচিতে এমন অব্যবস্থাপনা গ্রহণযোগ্য নয়। সময়মতো ক্যাম্পেইন শুরু হলে এবং আগে থেকেই যথাযথ প্রচার-প্রচারণা চালানো হলে কোনো শিশুই এই গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হতো না।
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন, কেন নির্ধারিত সময়ে নয়নপুরে ক্যাম্পেইন পরিচালনা করা হয়নি এবং এ ধরনের বিলম্বের জন্য দায়ী কারা। একই সঙ্গে তারা ভবিষ্যতে নির্ধারিত সময় মেনে পর্যাপ্ত প্রচার-প্রচারণার মাধ্যমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনার দাবি জানিয়েছেন, যাতে এলাকার কোনো শিশু আর এই গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা