July 29, 2026, 12:13 pm
শিরোনাম :
হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল প্রাণহানির পরও থামেনি ড্রেজার সিন্ডিকেট, নতুন রাস্তা কেটে চলছে ঝিল ভরাট কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ” শাসনের আড়ালে শৈশব নিগ্রহ: ক্ষুব্ধ সমাজ, নিশ্চুপ প্রশাসন!” বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি? স্থানীয় সরকারে নারী নেতৃত্ব: চ্যালেঞ্জ পেরিয়ে সম্ভাবনার পথে কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে লড়বেন আমিনুর রহমান (বাচ্চু) কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র কিনলেন মোঃ আব্দুল আজিজ (বাবু), দোয়াত-কলম প্রতীকে সমর্থন কামনা

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, গফরগাওয়ে টঙ্গীর অগ্নিকাণ্ডে নিহত ফায়ার ফাইটার নুরুল হুদা

আদিলুর রহমান আদিল

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, গফরগাওয়ে টঙ্গীর অগ্নিকাণ্ডে নিহত ফায়ার ফাইটার নুরুল হুদা।

আদিলুর রহমান আদিল
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার মো: নুরুল হুদা (৪০)-কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে তার দাফন সম্পন্ন হয়। গার্ড অব অনারের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।

জানাজার আগে মরহুমের স্মৃতিচারণে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও থানার ওসি মো: বাচ্চু মিয়া, ময়মনসিংহ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণ চন্দ্র মুরশীদী, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, যুবদল নেতা আব্দুস ছালাম বিপ্লব, সহপাঠী নয়ন শাহ, মামা আলমগীর কবির ও প্রভাষক সাব্বির কামাল।

জানাজায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এর আগে বুধবার রাত ১২টার দিকে মরদেহ ধামাইল গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে এবং কান্নায় ভেঙে পড়ে এলাকাবাসী।

ফায়ার ফাইটার নুরুল হুদা ধামাইল গ্রামের আবুল মুনসুরের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং তার স্ত্রী বর্তমানে গর্ভবতী।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর সোমবার গাজীপুরের টঙ্গীর একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে অংশ নিতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হন নুরুল হুদা। পরে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল পৌনে ৩টায় তিনি মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা