July 29, 2026, 2:02 pm
শিরোনাম :
হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল প্রাণহানির পরও থামেনি ড্রেজার সিন্ডিকেট, নতুন রাস্তা কেটে চলছে ঝিল ভরাট কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ” শাসনের আড়ালে শৈশব নিগ্রহ: ক্ষুব্ধ সমাজ, নিশ্চুপ প্রশাসন!” বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি? স্থানীয় সরকারে নারী নেতৃত্ব: চ্যালেঞ্জ পেরিয়ে সম্ভাবনার পথে কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে লড়বেন আমিনুর রহমান (বাচ্চু) কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র কিনলেন মোঃ আব্দুল আজিজ (বাবু), দোয়াত-কলম প্রতীকে সমর্থন কামনা

ঢাকা ধামরাই ৩১ লক্ষ টাকার হিরোইনন উদ্ধার

মিলন সিদ্দিকী

ধামরাই ৩১ লক্ষ টাকার হেরোইন উদ্ধার, ধামরাইয়ে গ্রেপ্তার ৭

মিলন সিদ্দিকী,ঢাকা ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাই উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আদালতে ৭ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হলে আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ সেপ্টেম্বর (২০২৫) ধামরাই থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আসামিদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩১ লক্ষ টাকা।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত জানান, মামলাটি গুরুতর এবং আসামিদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য উদঘাটনের সম্ভাবনা রয়েছে। তাই তদন্তের স্বার্থে আদালত আসামিদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার পেছনের সিন্ডিকেট, অর্থ যোগানদাতা এবং মূল হোতাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ কারণেই রিমান্ড আবেদন করা হয়েছিল।

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল। তবে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর পুরো বিষয়টি আরও পরিষ্কার হবে বলে মনে করছে পুলিশ।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “মাদক সমাজ ও দেশের জন্য একটি ভয়ঙ্কর ব্যাধি। এই মামলায় গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় ৩১ লক্ষ টাকা। তাদের রিমান্ডে এনে আমরা মাদকচক্রের মূল হোতাদের শনাক্তের চেষ্টা চালাচ্ছি। কাউকেই ছাড় দেওয়া হবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা