July 30, 2026, 3:11 pm
শিরোনাম :
প্রেস বিজ্ঞপ্তি প্রবাসীদের ঐক্য ও কল্যাণের প্রত্যয়ে, ইতালিতে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নতুন কমিটি ঘোষণা: সভাপতি মিঠু, সম্পাদক আমিনুল নির্বাচিত হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল প্রাণহানির পরও থামেনি ড্রেজার সিন্ডিকেট, নতুন রাস্তা কেটে চলছে ঝিল ভরাট কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ” শাসনের আড়ালে শৈশব নিগ্রহ: ক্ষুব্ধ সমাজ, নিশ্চুপ প্রশাসন!” বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি? স্থানীয় সরকারে নারী নেতৃত্ব: চ্যালেঞ্জ পেরিয়ে সম্ভাবনার পথে

কোটালীপাড়ায় পুকুরের পানিতে মিললো ১ ব্যারেল ডিজেল।

Reporter Name

 

বিশ্বজিৎ চন্দ্র সরকার :- স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ।

অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিললো পুকুরে লুকিয়ে রাখা ১ ব্যারেল ডিজেল।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামে পরিচালিত এ অভিযানে পুকুরের পানির নিচে লুকিয়ে রাখা একটি ডিজেলভর্তি ব্যারেল উদ্ধার করা হয়।
অবৈধভাবে তেল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত নজরুল মোল্লার বাড়িতে অভিযান চালালে পুলিশ তল্লাশির একপর্যায়ে তার বাড়ির পার্শ্ববর্তী ইব্রাহিম মোল্লার পুকুরে সন্দেহজনক অবস্থায় ডুবিয়ে রাখা একটি ব্যারেল উদ্ধার করা হয়। ব্যারেলে ১৫০ লিটার ডিজেল পাওয়া যায়।এ দৃশ্য স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি করে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ জানান, অবৈধভাবে ডিজেল মজুদ করে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় নজরুল মোল্লার স্ত্রী আসমা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, জ্বালানি তেলের বাজারে স্বচ্ছতা বজায় রাখা এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা