July 29, 2026, 1:03 pm
শিরোনাম :
হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল প্রাণহানির পরও থামেনি ড্রেজার সিন্ডিকেট, নতুন রাস্তা কেটে চলছে ঝিল ভরাট কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ” শাসনের আড়ালে শৈশব নিগ্রহ: ক্ষুব্ধ সমাজ, নিশ্চুপ প্রশাসন!” বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি? স্থানীয় সরকারে নারী নেতৃত্ব: চ্যালেঞ্জ পেরিয়ে সম্ভাবনার পথে কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে লড়বেন আমিনুর রহমান (বাচ্চু) কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র কিনলেন মোঃ আব্দুল আজিজ (বাবু), দোয়াত-কলম প্রতীকে সমর্থন কামনা

ধামরাই ইসলামপুরে সেলিম খানের বিরুদ্ধে অপপ্রচার।

মিলন সিদ্দিকী

ইসলামপুরের সেলিম খানের বিরুদ্ধে অপপ্রচার: ব্যক্তিগত স্বার্থে ক্ষতি করার অভিযোগ

মিলন সিদ্দিকী ঢাকা ধামরাই প্রতিনিধি:

ইসলামপুর পাতালের এলাকার বাসিন্দা সেলিম খান দীর্ঘদিন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার পর ব্যবসা-বাণিজ্যে যুক্ত হন। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালের সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সমাজের অন্যায়-অবিচার, মাদকবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

সম্প্রতি তাকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তিনি বাংলাদেশ টুডে’র সাংবাদিক মিলন সিদ্দিকীকে বলেন, “আমাকে রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টা চলছে। আমার ভগ্নিপতি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকায় আমাকে আওয়ামী লীগের ধূসর ব্যক্তি হিসেবে দেখানোর অপচেষ্টা হচ্ছে। অথচ আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। আমি দীর্ঘদিন চাকরিজীবন করেছি, পরে ব্যবসা শুরু করেছি। সমাজে যারা অপকর্মে লিপ্ত, তারা ব্যক্তিগত স্বার্থে আমার সুনাম ক্ষুণ্ণ করতে এসব অপপ্রচার চালাচ্ছে।”

তিনি আরও বলেন, “যারা আমার বিরুদ্ধে এসব প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারা সঠিক তথ্য যাচাই করছে না। আমার এলাকায় খোঁজ নিলেই সত্য প্রকাশ পাবে। আমি স্পষ্ট জানাচ্ছি, রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে জড়িয়ে অপপ্রচার চালানো বন্ধ করতে হবে।”

সেলিম খান অভিযোগ করেন, তার ব্যক্তিগত ও পারিবারিক ক্ষতি করার উদ্দেশ্যেই এই অপবাদ ছড়ানো হচ্ছে। তিনি এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা