July 30, 2026, 1:08 pm
শিরোনাম :
প্রেস বিজ্ঞপ্তি প্রবাসীদের ঐক্য ও কল্যাণের প্রত্যয়ে, ইতালিতে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নতুন কমিটি ঘোষণা: সভাপতি মিঠু, সম্পাদক আমিনুল নির্বাচিত হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল প্রাণহানির পরও থামেনি ড্রেজার সিন্ডিকেট, নতুন রাস্তা কেটে চলছে ঝিল ভরাট কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ” শাসনের আড়ালে শৈশব নিগ্রহ: ক্ষুব্ধ সমাজ, নিশ্চুপ প্রশাসন!” বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি? স্থানীয় সরকারে নারী নেতৃত্ব: চ্যালেঞ্জ পেরিয়ে সম্ভাবনার পথে

ময়মনসিংহ -৩ গৌরীপুর আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন

মো: সাখাওয়াত হোসেন মামুন

ময়মনসিংহ -৩ গৌরীপুর আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন

১৪৬ ময়মনসিংহ -৩ গৌরীপুর আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন কেন্দ্রীয় বি এন পির নির্বাহি কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন । তিনি পূর্বে গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন।

সোমবার (৩ নভেম্বর ২০২৫ ইং ) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্হায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, এ প্রার্থী পরিবর্তন হতেও পারে।

মনোনয়ন প্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার ইকবাল বলেন,‘আলহামদুলিল্লাহ, এই প্রাপ্তি আমার জীবনের আনন্দ,গৌরব ও সম্মানের । এই আনন্দ শুধু আমার নয়, এটি গৌরীপুর উপজেলার প্রতিটি মানুষের।

ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন দলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশী ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,আমরা সবাই একই বি এন পি পরিবারের সদস্য। আমরা সকলে মনোনয়ন পাবার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী ছিলাম, কিন্তু কখনোই বিরোধী বা প্রতিপক্ষ ছিলাম না।

তিনি আর ও বলেন, বি এন পি বড় দল ও মনোনয়ন পাবার অনেকেই যোগ্য তবে সবাইকে তো দেওয়া সম্ভব না।

আমাদের এখনই সময় সংযম, শৃঙ্খলা ও নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার। সেই সাথে কোনো আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ বা সামাজিক মাধ্যমে পোস্ট থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি। পাশা পাশি বলেন,নামাজ পড়ে দোয়া করে আল্লাহ পাকের সন্তুুষ্ঠি জানাতে।

ইঞ্জিনিয়ার ইকবাল বলেন,ধানের শীষ আমাদের বিশ্বাস আস্হা, ঐক্য ও বিজয়ের প্রতীক।

ইনশাআল্লাহ, মহান আল্লাহ পাক আমাদের চূড়ান্ত বিজয় দান করবেন, আমরা সকলে মিলে সেই দিন উদযাপন করবো স্মরণকালের সেরা বিজয়ের আনন্দ উল্লাস।

উল্লেখ্য, ২০১৮ সাল সহ ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ধানের শীর্ষের তিন বারের দলীয় মনোনয়ন পেয়েছিলেন। নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশীদের মাঝে তিনি সব থেকে সিনিয়র বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা ও হামলা জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। দেশজুড়ে আলোচিত আন্তঃনগর হাওড় এক্সপ্রেসের নাশকতার মামলার আসামি ও ছিলেন তিনি। গৌরীপুরের সর্বস্তরের মানুষের কাছে তিনি ক্লিন ইমেজ,সাদা মনের মানুষ হিসাবে পরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা