July 30, 2026, 3:12 pm
শিরোনাম :
প্রেস বিজ্ঞপ্তি প্রবাসীদের ঐক্য ও কল্যাণের প্রত্যয়ে, ইতালিতে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নতুন কমিটি ঘোষণা: সভাপতি মিঠু, সম্পাদক আমিনুল নির্বাচিত হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল হাইকোর্টের আদেশে জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রূপালী খাতুন পুনর্বহাল প্রাণহানির পরও থামেনি ড্রেজার সিন্ডিকেট, নতুন রাস্তা কেটে চলছে ঝিল ভরাট কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ” শাসনের আড়ালে শৈশব নিগ্রহ: ক্ষুব্ধ সমাজ, নিশ্চুপ প্রশাসন!” বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি? স্থানীয় সরকারে নারী নেতৃত্ব: চ্যালেঞ্জ পেরিয়ে সম্ভাবনার পথে

হোমনায় চেকপোস্টে ২০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটক ১

তানভীর ইসলাম আলিফ 

কুমিল্লার হোমনা থানায় মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ একটি পুরাতন প্রাইভেট মাইক্রোবাস ও এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (০৯ নভেম্বর ২০২৫) বিকালে মাথাভাঙ্গা ইউনিয়নের ছিনাইয়া মৎস্য মার্কেট এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, বাদী এসআই (নিরস্ত্র) মো. আব্দুল হামিদ সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কালো রংয়ের পুরাতন প্রাইভেট মাইক্রোবাস (রেজিঃ ঢাকা মেট্রো-চ-১৪-১২৫৬) বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ঢাকার উদ্দেশ্যে বহন করছে।

 

উপরের তথ্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পুলিশ দল ছিনাইয়া মৎস্য মার্কেটের সামনে অবস্থান নেয়। বিকাল ৩:৩০ মিনিটে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করলে ৩:৪৫ মিনিটে বর্ণিত মাইক্রোবাসটি সেখানে এসে পৌঁছে। সংকেত পেয়ে গাড়িটি থামালে গাড়ি থেকে একজন ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে।

 

আটক ব্যক্তির নাম পলাশ দেব (৩৫), পিতা–বিশ্বনাথ দেব (প্রঃ বিশু), মাতা–রিনা রাণী দেব, গ্রাম–তেলিয়াপাড়া, ৫নং ওয়ার্ড, ৬নং শাহজাহানপুর ইউপি, থানা–মাধবপুর, জেলা–হবিগঞ্জ।

 

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত গাড়িটি তল্লাশী করে গাড়ির ব্যাকডালা থেকে খাকি স্কচটেপ মোড়ানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি কালো রংয়ের পুরাতন প্রাইভেট মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

 

ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন এসআই আব্দুল হামিদ বাদী হয়ে হোমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮ অনুযায়ী মামলা দায়ের করেন।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান নিয়মিত চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা